মেকাপ কোর্স সম্পর্কেঃ-
৬৫% মিল থাকার শর্তে বর্তমানে শাখা টেকনোলজি সমূহ যে সব মূল টেকনোলজিতে সরাসরি আবেদন করতে পারবেন৷ অর্থাৎ মেকাপ কোর্স করা লাগবে না৷
১.সিভিল=সিভিল(উড),কন্সট্রাকশন,এনভায়রনমেন্ট
২.ইলেকট্রিক্যাল=ইন্সট্রুমেন্টেশন এন্ড প্রসেস কন্ট্রোল
৩.কম্পিউটার=কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি,ডাটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং
৪.মেকানিক্যাল=মেকাট্রনিক্স
৫.মেরিন=শিপ বিল্ডিং
অর্থাৎ শাখা টেকনোলজি গুলো যেহেতু ৬৫% মিল থাকার শর্তে মূল ডিপার্টমেন্টের নিয়োগে আবেদন করতে পারছেন, লজিক মোতাবেক মূল ডিপার্টমেন্ট গুলো অবশ্যই শাখা ডিপার্টমেন্টে মেকাপ কোর্স করা ছাড়াই "আবেদন" করতে পারবেন৷ সুতরাং মূল ডিপার্টমেন্টের স্টুডেন্টসরা অবশ্যই শাখা টেকনোলজি গুলোতে আবেদন করবেন৷(যদিও কথাটা স্পষ্ট করেননি কারিগরি শিক্ষা বোর্ড!)
BPSC এর অধীনে জুনিঃ ইন্সঃ নিয়োগে ইলেকট্রনিক্স,ইলেকট্রোমেডিক্যাল,টেলিকমিউনিকেশন,প্রার্থীরা ET পদগুলোতে আবেদন করতে পারবেন না! যতক্ষণ না মেকাপ কোর্স না করছেন৷ কেননা বোর্ড স্পষ্ট করেই বলে দিয়েছেন ET এর সাথে ৬৫% মিল নেই৷ যারা এতদিন EnT তে পড়ে নিজেদের ET বলে দাবি করে আসছেন তাদের আজ মাথায় হাত!(কথাটা ET এর স্টুডেন্টস হিসেবে বললাম)৷
উল্লেখ্য-০১
আমার ধারণা অনুযায়ী EnT এর নিয়োগে ET এর স্টুডেন্টসরা আবেদন করতে পারিবে,কেননা ET টেকনোলজির সাথে EnT এর ৬৫%+ মিল রয়েছে৷ বিষয়টা নিয়ে আলোচনা চলছে৷ অতিদ্রুত-ই বিষয়টার ব্যাপারে পোস্ট আসবে৷
উল্লেখ্য-০২
ET এর প্রার্থীরা EnT এর নিয়োগ গুলোতে আবেদন করার জন্য প্রস্তুত থাকেন এবং সিভিলের প্রার্থীগণ সিভিল(উড),কন্সট্রাকশন,এনভায়রনমেন্ট টেকনোলজিতে অবশ্যই আবেদন করিবেন৷
বিষয়টা নিয়ে আমি লিখতে চাচ্ছিলাম না,গতকাল একটা পোস্ট দেওয়ায় সেখানে "নিরপেক্ষ" থেকেই মতামত দেয়ার পরও কর্তৃপক্ষ কে আক্রমণ করে অনেকে-ই কমেন্টস করেছিলেন! যে কারণে মূল বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করলাম৷
Tags:
Education
