বিটিইবি হতে সাময়িক সনদ এবং নম্বরপত্র তোলার নিয়ম/How to get diploma provisional certificate

 

কারিগরি শিক্ষা বোর্ড হতে সাময়িক সনদ এবং নম্বরপত্র তোলার ক্ষেত্রে করণীয়

আসুন ধাপে ধাপে জেনে নিই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সাময়িক সনদ / প্রভিশনাল সার্টিফিকেট তুলার নিয়ম

উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন সবাই অনলাইনের মাধ্যমে কিছু শেখার জন্য চেষ্টা করে। বর্তমানে প্রায় সবার হাতেই একটা করে স্মার্টফোন রয়েছে,যার মাধ্যমে ঘরে বসে অনেক কিছু সম্পর্কে জানতে পারে। সবাই যেন ঘরে বসে ভালো কিছু শিখতে পারে ,এজন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর এবং বিভিন্ন প্রকার নিউজ দিয়ে থাকি। আজকে কারিগরি শিক্ষাবোর্ড হতে সাময়িক সনদ এবং নম্বরপত্র তোলার ক্ষেত্রে করণীয় নিয়ে আলোচনা করব।

অনেকেই আছেন অষ্টম পর্বের রেজাল্ট বের হয়েছে, কিন্তু সার্টিফিকেটের জন্য চাকরির জন্য বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করতে পারছেন না। তারা সাময়িক সার্টিফিকেট নম্বর পত্র তুলে জবে এপ্লাই করতে পারেন।

যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো নিচে সারিবদ্ধ ভাবে দেয়া হলো:

প্রথমে এই লিঙ্ক হতে সাময়িক সনদ উত্তোলন এর আবেদন ফরমটি ডাউনলোড করুন



  • সাময়িক সনদ উত্তোলন এর আবেদন ফরম
  • এডমিট কার্ডের ফটোকপি।
  • পাসপোর্ট সাইজের ছবি।
  • আবেদন পত্র। ( ইন্সটিটিউট থেকে দিবে)
  • রেজিষ্ট্রেশন কার্ড। (মাঝে মাঝে চায়)
  • রেজাল্টের কপি। (বোর্ড প্রকাশিত)

সকল কাগজ দুই সেট লাগবে। এক সেট আপনার ইন্সটিটিউটে জমা থাকবে এবং অন্য সেট বোর্ডে জমা দিতে হবে। এক সেট রেডি করে ফটোকপি করলেও হবে তবে ছবি দুই কপিই লাগবে।

কি ভাবে ডিপ্লোমা সায়মিক সনদ তুলবেন

নিজ ইন্সটিটিউটের রেজিষ্টার শাখায় কাগজ গুলি জমা দিলে তারা প্রয়োজনীয় কাজ করে দিবেন (প্রতিষ্ঠান ভেদে নিয়ম কিছুটা ভিন্ন হতে পারে) । তারপর আপনাকে বোর্ডে আসতে হবে, এখানে মেইন গেইট দিয়ে প্রবেশ করে হাতের ডান দিকে ১০১ নং রুমে এসে আবেদন পত্র জমা দিলে তারা ব্যাংক ড্রাফের জন্য একটা স্লিপ দিবে, ব্যাংক ড্রাফট করে আবার ১০১ নং রুমে আবেদন পত্র এবং ব্যাংক ড্রাফটের স্লিপ জমা দিলেই তারা সময় বলে দিবে কখন সাময়িক সনদ বা নম্বরপত্র দিবে।

বিঃদ্রঃ সকাল টা থেকে ১২ টার মধ্যে আবেদন করলে সেদিনই বিকেল টার মধ্যে সনদ পত্র পেয়ে যাবেন।

আবেদন করার বিস্তারিত নিয়ম:

সাময়িক সনদ এর আবেদন ফরম প্রিন্ট করার পর ফরম এর প্রয়োজনীয় সকল তথ্য সহস্থে লিপিবদ্ধ করুন ফরম এর নিচে যথাযথ স্থানে অবশই নিজের সাক্ষর করতে ভুলবেন না যেন। এবার ফর্মটির এক কপি ফটোকপি করুন কেননা এই ফরম এর এক কপি আপনাকে আপনার কলেজে জমা দিতে হবে সহস্থে লিখিত মূল কপি অবশ্যই বোর্ড জমা দিবেন ফরম যাবতীয় সকল তথ্য পুরন শেষে এবার ফরম টি ( ফর্মটির ফটোকপি সহ ) নিয়ে আপনার কলেজে যান কলেজে গিয়ে আপনার কলেজের প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধান হতে সাক্ষর নিয়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ( কলেজের ) সুপারিশ গ্রহন করুন । একই সাথে নিজের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি বিভাগীয় প্রধান/অধ্যক্ষ হতে সত্যায়িত করে একটি ছবি মূল ফরম এবং অপর আরেকটি ছবি ফর্ম টির ফটোকপি তে আবেদন ফরম এর যথাযথ স্থানে স্টাপলার করে লাগিয়ে দিন ছবি এবং ফরম কে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান হতে সুপারিশ করার পর ফরম টির ফটোকপি নিজ শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্টার এর নিকট জমা দিন। এবার ফরম টি এর মূলকপি নিজে/ ঢাকায় বাস করে এমন কোন পরিচিত ব্যাক্তি দ্বারা ফরম টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পৌঁছান ফরম টি নিজে/অন্য কার দ্বারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জমাদানের পূর্বে বোর্ডের নিকটস্থসোনালী ব্যাংক/ ইসলামী ব্যাংকশেরে বাংলা নগর, আগারগাঁও শাখা হতে পে অর্ডার করুন পে অর্ডার করার সময় বরাবরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অনুকুলে করতে হবে যদি সাময়িক সনদ তাৎক্ষনিক গ্রহন করতে চান অর্থাৎ ফরম সকালে জমা দিয়ে বিকেলে সাময়িক সনদ পেতে চান তবে আপনাকে ৭০০ টাকা এর সমমুল্যের পে অর্ডার করতে হবে যদি আপনি সাময়িক সনদ ফরম জমা দেবার / দিন পর গ্রহন করতে চান তবে আপনাকে ৪০০ টাকা সমমুল্যের পে অর্ডার করতে হবে

*** টাকার এই পরিমান বছর অনুসারে পরিবর্তনযোগ্য কাজেই পে অর্ডার করার পূর্বে বোর্ড ইনফোসেল হতে টাকার পরিমান আবারো জেনে নিতে ভুলবেন না তাই নির্ধারিত ফিস হতে বাড়তি কিছু টাকা সাথে নিয়ে যান অথবা যে সংগ্রহ করবে তাকে বাড়তি কিছু টাকা হাতে দিবেন । এই নিয়মাবলী বুঝতে অসুবিধা হলে ফর্মে উল্লেখিত নিয়মাবলি পড়ে নিন প্রয়োজনে কলেজ রেজিস্টার হতে বিষয়টি আরও ক্লিয়ার হউন

*** মূল রেজাল্ট প্রকাশের ১৫-২০ দিন পরই সাময়িক সনদ উত্তোলন এর জন্য আবেদন করা যাবে
উল্লেখ্য যে সাময়িক সনদ আর মূল সনদ এক নয় মূল সনদ আসতে আরও - মাসের মত সময় লাগবে এই - মাসের মধ্যে যারা চাকরি করতে চান তারা সাময়িক সনদ দিয়ে চাকরি করতে পারবেন মূল সনদ এর জন্য আপনাকে কোন টাকা ব্যয় করতে হবে না কিন্তু সাময়িক সনদ এর জন্য আপনাকে বোর্ড নিধারিত ফিস জমা দিতে হবে

এই বিষয়ে আরও কোন তথ্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কোন মতামত থাকলে কমেন্টে জানাবেন।


  Let's know step by step the rules for obtaining provisional certificate / provisional certificate of Diploma in Engineering.

 To be done in obtaining temporary certificate and mark sheet from Technical Education Board

 Rules for withdrawing temporary certificates and mark sheets from BTEB:

 Keeping up with the developed world now everyone tries to learn something through online. Nowadays, almost everyone has a smartphone, through which they can learn about many things at home. So that everyone can learn something good at home, I give different types of questions and answers to questions and different types of news from time to time. Today I will discuss the steps to be taken in obtaining temporary certificates and mark sheets from the Technical Education Board.

 To be done in obtaining provisional certificate and mark sheet from Technical Education Board There are many people who have released their 8th round results, but are unable to drop their CVs at various places for jobs for certificates. They can apply for the job by taking the temporary certificate and mark sheet.

 All the documents required are listed below in order:

  First, fill the application form for temporary certificate withdrawal from this link

 • Application form for withdrawal of temporary certificate

• Photocopy of admit card.

• Application form. (To be given by the institute)

• Registration Card. (sometimes wanted)

• Copy of result. (Board Published)

• Passport size photo

 Two sets of all papers will be required. One set will be submitted to your institute and the other set will be submitted to the board. Even if one set is prepared and photocopied, two photo copies will be required.

  If you submit the papers to the registrar branch of your institute, they will do the necessary work (rules may vary slightly from institute to institute). Then you have to come to the board, enter here through the main gate and come to room no. 101 on the right hand side and submit the application form, they will give you a slip for bank draft, after making the bank draft and submitting the application form and bank draft slip in room no. 101, they will tell you the time. When will the provisional certificate or mark sheet be given?

 Note: If you apply between 9 AM and 12 PM, you will get the certificate by 5 PM on the same day.

 Detailed Rules to Apply: After printing the temporary certificate application form, write down all the required information of the form and do not forget to sign your signature at the appropriate place below the form. Now make a photocopy of the form. Because you have to submit a copy of this form to your college. The original copy must be submitted to the board. After filling all the information in the form, go to your college with the form (with the photocopy of the form). Go to the college and take the recommendation of your educational institution (college) with a letter from the principal and department head of your college. At the same time, get two copies of your passport size photographs attested by the Head of Department/Principal and affix one photograph on the original form and another on the photocopy of the form by stapler at the appropriate place on the application form. Submit the photocopy of the form to the Registrar in your educational institution after recommending the photograph and form to the Head of the Institution/Head of the Department. Now the original copy of Form T should be sent to the Bangladesh Technical Education Board by yourself / through any known person living in Dhaka. Before submitting the form to Bangladesh Technical Education Board by yourself/other person, pay order from "Sonali Bank/Islami Bank" Sher Bangla Nagar, Agargaon branch near the board. While making pay order always according to Bangladesh Technical Education Board. If you want to receive the temporary certificate immediately, i.e. submit the form in the morning and get the temporary certificate in the afternoon, then you have to make a pay order of tk. 700. If you want to receive the provisional certificate form after 3/4 days, you have to make a pay order of tk. 400.

 *** This amount of rupees is subject to change according to the year. So don't forget to check the amount from Board Info cell before placing the pay order. So take some extra money with you from the prescribed fee or hand over some extra money to the one who collects it. If you have difficulty understanding these rules, read the rules mentioned in the form. If necessary, clear the matter from the college register.

 *** Application for withdrawal of provisional certificate can be made only after 15-20 days of publication of the main result. It should be noted that the provisional certificate and the original certificate are not the same. It will take another 5-6 months for the original certificate to arrive. Those who want to work within these 5-6 months can work with temporary certificate. You don't have to spend any money for the original certificate. But for the temporary certificate you have to submit the fee prescribed by the board. If you have any more information about this, please comment and if you have any opinion, please comment.



 

Post a Comment

Previous Post Next Post